০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে ৭ ট্রাক জব্দ, আটক ৯ - NewsLiveBD.com
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে ৭ ট্রাক জব্দ, আটক ৯

ছবি নিউজ লাইভ বিডি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৯ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় জব্দ করা হয়েছে ৭টি বালুবাহী ট্রাক।

সোমবার (৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলার চরএলাহী ঘাটগামী সড়কে ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

অভিযান পরিচালনা শেষে ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু পরিবহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়াসহ পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বেড়ে যাচ্ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাদের মনে স্বস্তি ফিরেছে।

নিউজলাইভ/৯ডিসেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে ৭ ট্রাক জব্দ, আটক ৯

আপডেট: ০৪:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫