০৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
কোম্পানীগঞ্জে বিনামূল্যে আমন বীজ, সার ও গাছের চারা বিরতণ - NewsLiveBD.com

কোম্পানীগঞ্জে বিনামূল্যে আমন বীজ, সার ও গাছের চারা বিরতণ

  • আপডেট: ০১:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করছেন সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার(৫জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আমন বীজ, সার ও গাছের চারা বিতরণ করছেন সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়াত বিনতে কাশেম ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নুরুল হাকিম উপস্থিত  ছিলেন।

কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৮শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ২০ কেজি করে সার এবং নারিকেলের চারা প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কোম্পানীগঞ্জে বিনামূল্যে আমন বীজ, সার ও গাছের চারা বিরতণ

আপডেট: ০১:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬