১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নশিপে হামজার প্রথম ম্যাচ, জয় পেল শেফিল্ড - NewsLiveBD.com

চ্যাম্পিয়নশিপে হামজার প্রথম ম্যাচ, জয় পেল শেফিল্ড

ফাইল ছবি

শেফিল্ডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এদিন ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। আর মাঠে নেমেই হলেন জয়ের সাক্ষী। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতেছে শেফিল্ড। এবারের মৌসুমে এটাই তাদের প্রথম জয়।

চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বোল্টনের বিপক্ষে মাঠে নামে শেফিল্ড। আগের তিন ম্যাচে না হারলেও জয়ের মুখ দেখেনি ক্লাবটি। তিনটি ম্যাচই হয়েছিল ড্র। তাই প্রথম জয় হন্যে হয়ে খুঁজছিল শেফিল্ড।

ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে সমানতালে খেলেছে শেফিল্ড ইউনাইটেড ও বোল্টন। পুরো ম্যাচের ৫৩ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে শেফিল্ড। আর প্রতিপক্ষের গোলবার বরাবর তারা মোট শট নিয়েছে ২০টি। এতে গোল এসেছে তিনটি।

এদিকে পুরো ম্যাচের ৪৭ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন বোল্টনের ফুটবলাররা। তাদের আক্রমণের ধারও ছিল বলার মতোই। শেফিল্ডের গোলবার বরাবর তারা মোট শট নিয়েছে ২১টি। এর মধ্যে লক্ষ্যে শট ছিল পাঁচটি, গোল এসেছে দুটি।

ঘরের মাঠে খেলতে নেমে প্রথম মিনিটেই গোল হজম করে বসে হামজা চৌধুরীরর শেফিল্ড। জাভিয়ার সিমন্সের করা গোলে এগিয়ে যায় বোল্টন। অবশ্য তিন মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধেও প্রথম গোলটি পেয়েছে বোল্টন। সফরকারীদের দ্বিতীয় এগিয়ে নেন স্যাম ডাল্বি। এক মিনিট পরেই ব্যবধান ২-২ করেন প্যাটট্রিক ব্যামফোর্ড। এক সময় মনে হচ্ছিল ২-২ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিট জয়সূচক গোলটি পেয়ে যায় শেফিল্ড। জয় নির্ধারণী গোলটি করেন রোমেলে ডোনোভান। ম্যাচটি শেষ হয় ৩-২ ব্যবধানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

চ্যাম্পিয়নশিপে হামজার প্রথম ম্যাচ, জয় পেল শেফিল্ড

আপডেট: ১২:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬