১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর হাত ধরেই অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী  - NewsLiveBD.com

প্রধানমন্ত্রীর হাত ধরেই অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী 

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই ক্ষুধার্ত দেশ, দারিদ্র্য দেশ, দুর্ভিক্ষ পীড়িত দেশ ১৯৭২ থেকে ১৯৭৫ সালে মানুষ আমগাছের পাতা চিবিয়ে খেয়েছে। দেশী-বিদেশি চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে হত্যা করলো। এই দেশপ্রেমিক নেতাকে কেন হত্যা করলেন, উনি কিন্তু জাতীয় স্বাধীনতা রক্ষা করতে চেয়েছেন। উনি সার্বভৌম রক্ষা করতে চেয়েছে। উনি কোনো প্রভুর কথায় চলতে চাননি। এ কারণে দেশি বিদেশি চক্রান্তেই জিয়াউর রহমানকে সেদিন হত্যা করা হয়েছে।

তিনি বলেন, একজন দেশপ্রেমিকের হাতে, একজন মুক্তিযোদ্ধার হাতে যে দল তৈরি হয় আর যাই হোক সেদলকে নিশ্চিহ্ন করা যাবে না। এদেশের এক মহিয়শী মহিলা যাকে অত্যাচার নিপীড়ন করার পরেও যাকে দেশ থেকে সরানো যায়নি। জনগণের সঙ্গে থেকেছেন। জনগণের পক্ষে কথা বলেছেন মৃত্যুর দিন পর্যন্ত। সেই দলকে কখনোই আপনি ধ্বংস করতে পারবে না। নানা ষড়যন্ত্র করেও এই দলকে ব্যর্থ করা যায়নি। আগামীতেও যাবে না। বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতির সব সূচকে স্বয়ং সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রীর হাত ধরেই অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী 

আপডেট: ১১:৫৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬