শিক্ষার মানোন্নয়নে নোয়াখালী-৫ আসনের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।
শনিবার বিকাল ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বাগান বাড়িতে এ সভার আয়োজন করা হয়।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, সাবেক আহ্বায়ক নূরুল আলম শিকদার, জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন ও পৌর বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটনসহ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করাসহ আন্তরিক হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 


















