১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণ নিহত - NewsLiveBD.com

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণ নিহত

ছবি সংগৃহীত

যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন- একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং হেলপার নীরব। ট্রলিচালক ও হেলপার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল একটি ট্রলি। রুদ্রপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষা নিহত হয়।

পরে স্থানীয়রা আহত রুবেল, ট্রলিচালক ও হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল ​দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণ নিহত

আপডেট: ০২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬