০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু - NewsLiveBD.com

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ছবি সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পুরোনো ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইয়ানুর হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরোনো ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে তার হাতে থাকা একটি রড পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

আপডেট: ০২:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬