১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
ঢাবির আবাসিক হল এলাকায় মিলল ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ - NewsLiveBD.com

ঢাবির আবাসিক হল এলাকায় মিলল ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ

গুগল ম্যাপে ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি ফুটপাত থেকে একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক জানান, ওই নবজাতক আগেই মারা গেছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতককে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় নবজাতক একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাবির আবাসিক হল এলাকায় মিলল ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ

আপডেট: ১২:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬