১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
চেন্নাইতে ধোনিই এখন সমস্যার কারণ, উভয়সংকটে দল! - NewsLiveBD.com

চেন্নাইতে ধোনিই এখন সমস্যার কারণ, উভয়সংকটে দল!

ছবি সংগৃহীত

মহেন্দ্র সিংহ ধোনির অবদান চেন্নাই সুপার কিংসে কম নয়। চেন্নাই কর্তৃপক্ষ থেকে সমর্থকরা এক বাক্যে সেটা স্বীকার করেন। অথচ সেই ধোনিই এখন চেন্নাইয়ের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন! সাবেক অধিনায়কের উপস্থিতির জন্যই নাকি কোচ পাচ্ছে না পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনবার আইপিএলের লিগ পর্ব থেকেই বিদায় নিল চেন্নাই। সাফল্যের খোঁজে কোচ পরিবর্তনের কথা ভাবছে চেন্নাই কর্তৃপক্ষ। স্টিফেন ফ্লেমিংয়ের ওপর তারা আর আস্থা রাখতে পারছেন না। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১৫ এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে চেন্নাইয়ের কোচ ফ্লেমিং। দলকে অতীতে যথেষ্ট সাফল্য এনে দিলেও সর্বশেষ কয়েক মৌসুম ধরে তিনি ব্যর্থ। গত মৌসুমের আইপিএলে সবার শেষে ছিল চেন্নাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করার পর কোচ পরিবর্তনের কথা ভাবে সিএসকে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সারির এক ভারতীয় কোচের সঙ্গে কথা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। চলতি মৌসুম থেকে তার দায়িত্ব নেওয়ার কথা ছিল। তার পরও তাকে অপেক্ষা করতে বলেন চেন্নাই কর্তৃপক্ষ। একজন বিদেশি কোচের সঙ্গেও যোগাযোগ করেছিলেন কর্তারা। তিনি দলে ধোনির উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন। চেন্নাইয়ের কর্তাদের জানিয়ে দেন, যত দিন ধোনি দলে থাকবেন, তত দিন দায়িত্ব নিতে আগ্রহী নন।

চেন্নাইয়ের সঙ্গে ঘনিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, দলে ধোনির প্রভাবের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন অনেকে। স্বাধীন ভাবে কাজের পরিবেশ নিয়ে তারা দ্বিধাগ্রস্ত। অনেকে মনে করছেন, ধোনি গোটা দলকে নিয়ন্ত্রণ করেন। কোচ হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।

টানা ব্যর্থতায় ফ্লেমিংও বেশ চাপে রয়েছেন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে নিয়ে চেন্নাই কর্তৃপক্ষ শ্রদ্ধাশীল হলেও তারা পরিবর্তনের পক্ষে। কর্তারা মনে করছেন, এ বার পরিবর্তন প্রয়োজন। কোনো কিছু দীর্ঘ দিন চললে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। কিন্তু ধোনির উপস্থিতির জন্যই তাকে বদলানো সম্ভব হচ্ছে না। কর্তারা মনে করছেন, নতুন কোচ নিয়োগ করতে হলে ধোনিকে ছাড়া ভাবতে হবে।

এখন আর দলের পরিকল্পনা বা কৌশল তৈরিতে ধোনি থাকেন না। দল পরিচালনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কিন্তু তার উপস্থিতি বা ছোট মন্তব্যই অনেক কিছুতে প্রভাব ফেলে। ধোনি কত দিন খেলবেন, তা তিনিই জানেন। একাধিক বার বলেছেন, নিজের শর্তে অবসর নেবেন। কারও কথায় নয়। যা চেন্নাই কর্তৃপক্ষের সমস্যা আরও বাড়িয়েছে। কারণ ধোনিকে ছাঁটাই করলে মেনে নেবেন না সমর্থকেরা। ধোনির জনপ্রিয়তার কথা ভেবে কড়া পদক্ষেপ নেওয়া কঠিন হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চেন্নাইতে ধোনিই এখন সমস্যার কারণ, উভয়সংকটে দল!

আপডেট: ০৫:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬