০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনুমতি ছাড়া বিদেশ ভ্রমন, লিটন দাসকে তলব করল বিসিবি  - NewsLiveBD.com

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমন, লিটন দাসকে তলব করল বিসিবি 

ছবি সংগৃহীত

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমন করায় বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে লিটন দাসকে তলব করেছে বিসিবি। শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাকে ডাকা হয়েছে।

গতকাল রবিবার যে কারণে তাকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

মূলত জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বিসিবিকে না জানিয়ে লিটনের চীন ভ্রমণের বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কুঁচকির ইনজুরির পুনর্বাসনের জন্য আগামী ২০ জুলাই লিটনের সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। যে চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশগ্রহণ করতে পারছেন না।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, শুনানিতে লিটন তার বক্তব্য উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে এখন মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে সত্যতা যাচাই করবে বোর্ড। তবে প্রাথমিকভাবে লিটনের বক্তব্যে অসংগতি খুঁজে না পাওয়ায় কিছুটা নমনীয় বোর্ড।

আলমগীরের ভাষ্যমতে, লিটনের দীর্ঘ ক্যারিয়ারে বড় কোনো শৃঙ্খলা ভঙ্গের রেকর্ড নেই। সম্ভবত লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে না পারার হতাশা থেকেই এমনটা ঘটেছে, তবে এটিকে স্রেফ যোগাযোগের ঘাটতি হিসেবে দেখলেও চুক্তির শর্ত অনুযায়ী এটি একটি বিচ্যুতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অনুমতি ছাড়া বিদেশ ভ্রমন, লিটন দাসকে তলব করল বিসিবি 

আপডেট: ০২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬