নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে মরহুম হাজী অজি উল্যাহ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে ছালেমা হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি মাদরাসার প্রায় ১০০ জন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ মনির।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রহমত উল্যাহ দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবু মাঝিরহাট এ সাইদিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহি উদ্দিন।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দীন ও হাফেজ ক্বারী নাজিম উদ্দীন।
এছাড়া চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবদুল মালেক, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর নাছের, সংগঠনের সদস্য আবুল কাশেম বিএসসি ও আবুল কালাম সুকানি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মনোনিবেশ, শুদ্ধ তিলাওয়াত এবং কুরআনের প্রতি তাদের নিষ্ঠার প্রশংসা করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
নিউজ লাইভ/৬ডিসেম্বর/পিস
এম এ রহিম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) 























