১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তাকে চাকরিচ্যুত - NewsLiveBD.com

পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তাকে চাকরিচ্যুত

ফাইল ছবি

উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে টানা পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা উপসচিব সুমন রেজাকে চাকরিচ্যুত করেছে সরকার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুমন রেজা‌ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে ২০১৮ সালের ৫ মার্চ থেকে সরকারের কর্মে অনুপস্থিত রয়েছেন।

তার উচ্চশিক্ষার ছুটির মেয়াদ ২০২৩ সালের ৫ মার্চ শেষ হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান করেননি। ওই দিন সরকারের কর্মে তার অনুপস্থিতির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একনাগাড়ে পাঁচ বছরের বেশি সময় কর্তব্য থেকে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সার্ভিস রুলসের প্রথম খণ্ডের বিধি ৩৪ অনুযায়ী ২০২৩ সালের ৫ মার্চ থেকে সুমন রেজার চাকরির অবসান হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চাকরির অবসান হওয়ায় সরকারের কাছ থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পাবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন

পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা কর্মকর্তাকে চাকরিচ্যুত

আপডেট: ১২:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬