বিমা শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঢাকা-২০২৬ সম্মাননার জন্য সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) শহিদুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
বিমা খাতে বিশেষ ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইডিএবি) তাকে এ সম্মাননার জন্য মনোনীত করেছে।
আইডিএবির ১০ম বর্ষপূর্তি উদযাপন-২০২৬ উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর ইসলাম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শহীদুল ইসলামকে এ সম্মাননা প্রদান করা হবে।
বিমা খাতের সম্ভাবনাকে আরও প্রসারিত করা, পেশাদারিত্বের বিকাশ এবং গ্রাহকসেবাকে অধিকতর কার্যকর ও জনবান্ধব করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় শহিদুল ইসলামের এই মনোনয়ন তার পেশাগত নেতৃত্ব ও অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমা শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিত্বদের অবদানের স্বীকৃতি দিতেই এ সম্মাননার আয়োজন করা হয়েছে।
এদিকে শহিদুল ইসলামের এই স্বীকৃতিতে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিমা শিল্পের বিকাশে তার এই সম্মাননা ভবিষ্যতে আরও পেশাদার ও গতিশীল ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম সানফ্লাওয়ার লাইফ এ যোগদানের পূর্বে ফারইস্ট ইসলামী লাইফ, সানলাইফ, বেস্ট লাইফ ও চার্টার্ড লাইফ এর সিইও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং তিনি ডেল্টা লাইফ এ ২০২৩ সালে সিইও হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 



















