০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন - NewsLiveBD.com

কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে কাদের মির্জার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধেও পৃথক মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলা অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনের ২৭ (১) ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী আখতার জাহান বকুলের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামীকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে দুদক আইনের ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক মামলা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আবদুল কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে বাবার সহায়তায় ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনের ২৭ (১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অনুমোদন করা হয়েছে।

আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আকতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে একই অভিযোগে পৃথক পৃথক মোট তিনটি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।

নোয়াখালী দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে আগেই কাগজপত্র কমিশনে পাঠানো হয়েছে। মামলা রুজুর অনুমতির কাগজ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন

কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন

আপডেট: ০৮:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬