০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘সেরা বিমা ব্যক্তিত্ব’ পুরস্কার পেলেন সানফ্লাওয়ার লাইফের সিইও শহিদুল ইসলাম - NewsLiveBD.com

‘সেরা বিমা ব্যক্তিত্ব’ পুরস্কার পেলেন সানফ্লাওয়ার লাইফের সিইও শহিদুল ইসলাম

ছবি নিউজ লাইভ বিডি

‘সেরা বিমা ব্যক্তিত্ব’ হিসেবে পুরস্কার পেলেন সানফ্লাওয়ার লাইফের সিইও মো. শহিদুল ইসলাম। বিমা শিল্পের বিকাশ ও অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইডিএবি) তাকে এ পুরস্কারে ভূষিত করেছে।

বিজ্ঞাপন

১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর ইসলাম হলরুমে আইডিএবির ১০ম বর্ষপূর্তি উদযাপন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শহীদুল ইসলামকে এ পুরস্কার প্রদান করা হয়।

আইডিএবির সভাপতি এম জি এম সজলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক কবি সৈয়দ রনো, গীতিকার কাজী ফারুক বাবুল ও ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মো. মুনীরুজ্জামান।

আইডিএবির মতে, বিমা খাতের সম্ভাবনাকে আরও প্রসারিত করা, পেশাদারিত্বের বিকাশ এবং গ্রাহকসেবাকে অধিকতর কার্যকর ও জনবান্ধব করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাজীবীদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই পুরস্কার শহিদুল ইসলামের পেশাগত নেতৃত্ব ও অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

এদিকে শহিদুল ইসলামের এই স্বীকৃতিতে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স বিমা খাতে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, মো. শহিদুল ইসলাম সানফ্লাওয়ার লাইফ এ যোগদানের পূর্বে ফারইস্ট ইসলামী লাইফ, সানলাইফ, বেস্ট লাইফ ও চার্টার্ড লাইফ এর সিইও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং তিনি ডেল্টা লাইফ এ ২০২৩ সালে সিইও হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কাদের মির্জার বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন, স্ত্রী-ছেলেও আসামি হচ্ছেন

‘সেরা বিমা ব্যক্তিত্ব’ পুরস্কার পেলেন সানফ্লাওয়ার লাইফের সিইও শহিদুল ইসলাম

আপডেট: ১২:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬