০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়:শামা ওবায়েদ ইসলাম - NewsLiveBD.com

ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়:শামা ওবায়েদ ইসলাম

ছবি সংগৃহীত

ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বলে মন্তব্য করেছেন  পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি পরবর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, বরং গত ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন এবং স্বৈরাচারী শাসনের চিরতরে অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়:শামা ওবায়েদ ইসলাম

আপডেট: ১০:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬