মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। যুব সমাজকে রক্ষা করে একটি সুন্দর সমাজ গড়তে এ নীতি অবলম্বন করার কথা বলেন তিনি।
আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভূমি অফিসে অনিয়ম রোধ করে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লেখার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এ কাজে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।”
কোন প্রতিষ্ঠানে যদি শিক্ষক সংকট থাকে তাহলে প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করে জমা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ লাইভ/২৩ফেব্রুয়ারি/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 



















