গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধতার ধারাবাহিকতায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামের এক পলিসিধারীর নমিনির হাতে মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রয়াত মোসাম্মৎ মাসুমা বেগমের মনোনীত নমিনি হিসেবে চেক গ্রহণ করেন তার স্বামী মো. রেজাউল করিম।
আজ (১৭ মে) বিকাল ৩টায় কোম্পানির প্রধান কার্যালয়ে চেকটি হস্তান্তর করা হয়।
ফারইস্টের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঞা নমিনি রেজাউল করিমের হাতে চেকটি তুলে দেন। এ সময় বীমা গ্রহিতার কন্যাও উপস্থিত ছিলেন।
এ সময় ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোজাম্মেল হক শাহিন ও ডেথ ক্লেইম সেকশনের ইনচার্জ মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পলিসি হোল্ডার বীমা গ্রহীতার মৃত্যুর পর নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুততার সঙ্গে দাবি নিষ্পত্তি করে চেক প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন নমিনি ও নমিনির উপস্থিত স্বজনরা।
চেক হস্তান্তরকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ভূঞা বলেন, গ্রাহকের প্রতি দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রেখে সময়মতো দাবি পরিশোধ করাই আমাদের মূল লক্ষ্য।
এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে বীমা দাবির চেক পেয়ে বীমা গ্রহিতার স্বামী ও কন্যা ফারইস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 





















