১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
তারল্য সংকটে থাকা কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা আছে : আইডিআরএ চেয়ারম্যান - NewsLiveBD.com

তারল্য সংকটে থাকা কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা আছে : আইডিআরএ চেয়ারম্যান

ফাইল ছবি

তারল্য সংকটে থাকা বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক যেভাবে সহায়তা করেছে, ঠিক একইভাবে তারল্য সংকটে থাকা বিমা কোম্পানিগুলোকে সহায়তা প্রদানের বিষয়টি আইডিআরএ’র চিন্তা-ভাবনায় আছে বলে জানিয়েছেন আইডিআরএ-এর চেয়ারম্যান নাদিয়া নিভিন। তবে ব্যাংক ও বিমার ক্ষেত্রে আইন-কানুন ও নিয়মনীতির কিছুটা ভিন্নতা আছে বলেও জানান তিনি।

নিউজ লাইভ এর পক্ষ থেকে কয়েকটি বিষয়ে জানতে চাইলে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) সদস্য (নন লাইফ) মো. আবু বকর সিদ্দিকের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

“আইডিআরএ শতভাগ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান” সম্প্রতি আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ভারপ্রাপ্ত সিইও মো. আলমগীর চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে নাদিয়া নিভিন বলেন, “প্রমাণ বিহীন বক্তব্যের বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন মনে করছি। তবে দুর্নীতির বিষয়ে আইডিআরএ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।”

এদিকে বিভিন্ন বিমা কোম্পানির থেকে যারা অর্থ আত্মসাৎ করেছে তাদের বিষয়ে আইডিআর এর দৃষ্টিভঙ্গি কী জানতে চাইলে আইডিআর চেয়ারম্যান বলেন, “আত্মসাৎকারীরা আইনের দৃষ্টিতে অপরাধী। দেশের প্রচলিত আইনে অপরাধীদের শাস্তি কামনা করছি। একই আত্মসাৎকৃত টাকা উদ্ধারে বিমা কোম্পানিগুলোকে সহায়তা করা আইডিআরএ এর নৈতিক দায়িত্ব মনে করি।”

তবে কয়েকটি কোম্পানির নতুন পলিসি বিক্রি বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি যুক্তিযুক্ত কিনা নিউজ লাইভের এমন প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।

বিশেষজ্ঞদের মতে, “আইডিআরএ’র চেয়ারম্যানের এ সিদ্ধান্ত মাথাব্যথা হলে ঔষধ না খেয়ে মাথা কেটে ফেলার সিদ্ধান্তের মতো হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

তারল্য সংকটে থাকা কোম্পানিগুলোকে সহায়তার পরিকল্পনা আছে : আইডিআরএ চেয়ারম্যান

আপডেট: ০১:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬