ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এর মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল তিনটায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ বিভাগের গত মাসের কার্যক্রম, সাফল্য, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকসেবা উন্নয়ন, নতুন ব্যবসা সম্প্রসারণ, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি গ্রাহকদের আস্থা অর্জন ও ধরে রাখতে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নিউজ লাইভ/৯এপ্রিল/পিএস
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 





















