ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পান লি. এর ওভারসিজ ডিভিশনের উদ্যোগে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় ফারইস্ট প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ওভারসিজ ডিভিশনের ইনচার্জ রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ওভারসিজ ডিভিশনের জোনাল ইনচার্জগণ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানি ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহিন।
সভায় ওভারসিজ ব্যবসার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং নতুন পরিকল্পনা গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
ওভারসিজ ডিভিশনের ইনচার্জ রোকেয়া বেগম বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদেরকে সেবা মান উন্নয়ন ও গ্রাহকের আস্থা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ওভারসিজ খাত আমাদের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সঠিক পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবো।”
ইস্টার্ন রিজিওন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহিন বলেন, “ওভারসিজ ডিভিশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নতুন কিছু পরিকল্পনা হাতে নিতে হবে। মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানো, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সময়োপযোগী সেবা প্রদান নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।”
প্রধান অতিথির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূইয়া বলেন, “ব্যবসা সম্প্রসারণের জন্য আমাদেরকে নতুন চিন্তা ও উদ্যোগ নিতে হবে। বিশেষ করে প্রবাসী গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা বুঝে সেবা প্রদান করতে পারলে এ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।”
নিউজ লাইভ/৬ এপ্রিল/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 





















