০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ফারইস্ট লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত - NewsLiveBD.com

ফারইস্ট লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ঢাকা নর্থ ও ঢাকা সাউথ ডিভিশনের উদ্যোগে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা নর্থ ডিভিশনের ইনচার্জ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী মো. আব্দুর রহিম ভুঁঞা।

দোহার মডেল জোনের ইনচার্জ আলমগীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাউথ ডিভিশন ও ইস্টার্ণ রিজিওনের ইনচার্জ মু. মোজাম্মেল হক শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ণ রিজিওনের ইনচার্জ হামিদুর রহমান আজাদ।

সভায় ঢাকা নর্থ ও সাউথ ডিভিশনের আওতাধীন বিভিন্ন জোনাল অফিস ও সাংগঠনিক অফিসের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় চলমান ব্যবসা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী মো. আব্দুর রহিম ভুঁঞা বলেন, “ফারইস্ট ইসলামী লাইফের টেকসই ব্যবসা উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ জনবল, সততা ও ইসলামী শরীয়াহভিত্তিক আদর্শে কাজ করা। মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকসেবার মান আরও উন্নত হলে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি আরও বেগবান হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।”

তিনি বলেন, ভবিষ্যতে আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কোম্পানিকে গ্রাহকবান্ধব ও আস্থাশীল প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা ব্যবসা সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

ফারইস্ট লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট: ০৩:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬