গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধতার ধারাবাহিকতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক পলিসিধারীর নমিনির হাতে মৃত্যুদাবির চেক হস্তান্তর করেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা মোসাম্মৎ কহিনুর খাতুনের মনোনীত নমিনি হিসেবে চেক গ্রহণ করেন কন্যা ইসরাত জাহান ইসা।

আজ (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কোম্পানির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।
ফারইস্টের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূঞা নমিনির হাতে চেকটি তুলে দেন।
এ সময় ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ ও ডেথ ক্লেইম সেকশনের ইনচার্জ মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পলিসি হোল্ডার মোসাম্মৎ কহিনুর খাতুন তাঁর জীবদ্দশায় এসবি (সার্ভাইভাল বেনিফিট) বাবদ সাড়ে চার লাখ টাকা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পর নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুততার সঙ্গে দাবি নিষ্পত্তি করে চেক প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন নমিনি ও উপস্থিত স্বজনরা।
চেক হস্তান্তরকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম ভূঞা বলেন, গ্রাহকের প্রতি দায়বদ্ধতা ও স্বচ্ছতা বজায় রেখে সময়মতো দাবি পরিশোধ করাই আমাদের মূল লক্ষ্য।
নিউজলাইভ/২২ ডিসেম্বর/পিএস
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 

















