০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ফারইস্ট ইসলামী লাইফের মোটিভেশনাল প্রোগ্রাম, ব্যবসা উন্নয়নে গুরুত্বারোপ - NewsLiveBD.com

ফারইস্ট ইসলামী লাইফের মোটিভেশনাল প্রোগ্রাম, ব্যবসা উন্নয়নে গুরুত্বারোপ

ছবি: নিউজ লাইভ

ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণসহ ব্যবসা উন্নয়নের উপর জোর দেয়া হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এ কর্মসূচি আজ (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহিদুল ইসলাম। তিনি বর্তমান ইন্স্যুরেন্স সেক্টরের সম্ভাবনা, গ্রাহকসেবা উন্নয়ন এবং কর্মীদের মানসিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

প্রোগ্রামটি সঞ্চালনা করেন কোম্পানির মানবসম্পদ কর্মকর্তা মনির আহাম্মদ মজুমদার ডালিম।

এছাড়া অনুষ্ঠানে কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আব্দুর রহিম ভুইয়া, ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তফা জামান হামিদী, ওয়েস্টার্ণ রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদ এবং ডেভেলপমেন্ট কর্মকর্তা লুৎফুল হায়দারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্দীপনামূলক বক্তব্য, অভিজ্ঞতা বিনিময় ও কর্মপরিকল্পনা উপস্থাপনার মাধ্যমে প্রোগ্রামটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মকর্তারা আশা প্রকাশ করেন— এমন উদ্যোগ কর্মীদের মনোবল, সেবা প্রদান এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখবে।

নিউজলাইভ/১৫ ডিসেম্বর/ পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

ফারইস্ট ইসলামী লাইফের মোটিভেশনাল প্রোগ্রাম, ব্যবসা উন্নয়নে গুরুত্বারোপ

আপডেট: ০৫:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫