দেশের শীর্ষ বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি.-এর ডিসেম্বর ক্লোজিং উপলক্ষ্যে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে কোম্পানির প্রধান কার্যালয়ে সিইও-এর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ওভারসিজ ডিভিশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে।
ডিভিশন ইনচার্জ রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
তিনি উপস্থিত সকলকে হতাশ না হয়ে আন্তরিকতা দিয়ে কাজ করার আহ্বান জানান।
মো. শহিদুল ইসলাম বলেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় ফারইস্ট সাফল্যের শিখরে পৌঁছেছিল। ভবিষ্যতেও সফলতার এ ধারা অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠিত সভায় লোকাল জোন ইনচার্জ কামাল উদ্দিন, আইডিয়াল জোন ইনচার্জ হুমায়ুন কবির, মহানগর জোন ইনচার্জ মো. মজিবুর রহমান, ক্যাপিটাল জোন ইনচার্জ মফিদুল ইসলাম, ঢাকা মডেল জোন ইনচার্জ শিরিন আক্তার ও বিভিন্ন সাংগঠনিক অফিস ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
নিউজ লাইভ/১০ডিসেম্বর/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 

















