০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচারে জড়িত সন্দেহে ৫০ কারারক্ষীকে তলব - NewsLiveBD.com

সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচারে জড়িত সন্দেহে ৫০ কারারক্ষীকে তলব

ফাইল ছবি

কারাবন্দিদের আদালতে আনা-নেওয়ার সময় ও কারাগারের ভেতরের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সন্দিগ্ধ ৫০ কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর। তারা দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

দাপ্তরিক বিধি-নিষেধ উপেক্ষা করে ফেসবুকসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ছবি ও ভিডিও’সহ নানা তথ্য প্রচারের অভিযোগে তাদের তলব করা হয়েছে।

তলবকৃত নারী ও পুরুষ কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।

রোববার (২ আগস্ট) সকাল ৯টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে অধিদপ্তর।

কারা অধিদপ্তরের কারা গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা উপেক্ষা করে বেশ কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করায় ৫০ কারারক্ষীকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচারে জড়িত সন্দেহে ৫০ কারারক্ষীকে তলব

আপডেট: ০১:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬