০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু - NewsLiveBD.com

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে জমিতে ধানের চারা রোপন করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মামুনুর রশিদ মিলন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত পরশউল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপন করছিলেন মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হলে আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক প্রাণ হারিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট: ০১:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬