০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী - NewsLiveBD.com

জ্বালানি তেলের কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জ্বালানি নিয়ে সংকট মোকাবিলা করতে হবে না বলেও জানান তথ্যমন্ত্রী।

বুধবার (২৫ মার্চ) বিএনপি সরকারের এক মাস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান ।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। সারা পৃথিবীতে যে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ হয়, তার প্রভাব আমরা অনুভব করছি।

তিনি বলেন, বিগত সরকারের আমলে আমাদের এখানকার গ্যাস উত্তোলনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং পুরো জ্বালানি ব্যবস্থাটাকে এবং পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে আমদানি নির্ভর করে রাখা হয়েছে। যদিও আমাদের বৈদেশিক মুদ্রার অর্জন উপার্জন খুবই কম। আমাদের বিদ্যুৎমন্ত্রী, প্রতিমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের বিভিন্ন রকম সংবাদ যেহেতু ছড়িয়ে পড়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সে কারণে একটা প্যানিক বায়িং শুরু হয়েছে, এই প্যানিক বায়িংয়ের কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয় এবং আমাদের দেশের রাজনৈতিক এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে অপ্রয়োজনীয়, এই আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা পরিস্থিতি এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আমরা আশাবাদী যার কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি তেলের কোনো সংকট নেই : তথ্যমন্ত্রী

আপডেট: ০২:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬