০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিযান চালিয়ে সিসা বার থেকে গ্রেফতার ৬ - NewsLiveBD.com

অভিযান চালিয়ে সিসা বার থেকে গ্রেফতার ৬

  • আপডেট: ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৩৪

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান ও বনানীর সিসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও র‌্যাব-১। এ সময় সিসা বারের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (১১ অক্টোবর) রাতভর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন— মাসুম বিল্লা, রাব্বি, জুলহাস, রিজওয়ান রোজিরিও, নাসির উদ্দিন ও নয়ন হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জানায়, বনানী ও গুলশান এলাকার মনটানা লাউঞ্জ, দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, ইক্সোটিক ও ইউনিক রিজেন্সি হোটেলে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে গুলশান এলাকার আর এম সেন্টারের ৬ তলায় মনটানা লাউঞ্জে অবৈধ সিসা ও সিসা সরঞ্জামসহ ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২ জন আসামি পলাতক রয়েছে।

এ সময় ৩ কেজি সিসা, ৫টি হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২টি বিয়ার ক্যান এবং মাদক বিক্রির ১২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়। ডিএনসি আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, আবু সাইদ ও ইবনুল হাসান মনটানা সিসা লাউঞ্জের মালিক। নিজেদের দখলীয় অবৈধ সিসা বারে আগত অতিথিদের মাঝে আসামিরা পারস্পরিক সহযোগিতায় নিকোটিনযুক্ত সিসা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

News Desk Live24.com.bd

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

অভিযান চালিয়ে সিসা বার থেকে গ্রেফতার ৬

আপডেট: ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫