০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহন, এমপির নির্দেশে ১২ ট্রাক আটক - NewsLiveBD.com

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহন, এমপির নির্দেশে ১২ ট্রাক আটক

ট্রাক আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিষেধ অমান্য করে অবৈধ বালু পরিবহনের দায়ে ১২টি বালুভর্তি ট্রাক আটক করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলামের নির্দেশে ট্রাকগুলো আটক করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট রাস্তার মাথায় অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করা হয়।

স্থানীয়রা জানান, বালু পরিবহনকালে অতিরিক্ত ওজনের কারণে সড়ক নষ্ট হওয়া যাচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় অবৈধ বালুবাহী ট্রাক চলাচল বন্ধের জন্য স্থানীয় এমপির কাছে দাবি জানিয়ে আসছিলেন তারা।

শনিবার বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে ট্রাকগুলো আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান নিউজ লাইভকে জানান, “সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১২ জন ট্রাক চালককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এদিকে ট্রাক আটকের খবর ছড়িয়ে পড়লে সড়কের বিভিন্ন স্থানে আরও অসংখ্য বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ও ভারী বালুবাহী ট্রাকের নিয়মিত চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের দাবি, শুধু কয়েকটি ট্রাক আটক করেই যেন অভিযান সীমাবদ্ধ না থাকে। অবৈধভাবে বালু পরিবহনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালুবাহী সব যানবাহনের চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

কোম্পানীগঞ্জে অবৈধ বালু পরিবহন, এমপির নির্দেশে ১২ ট্রাক আটক

আপডেট: ০৪:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬