০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার - NewsLiveBD.com

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যেখানে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। নারী ও পুরুষের ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।

ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে ‘কাট-অফ ডেট’ ধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর নতুন করে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হচ্ছেন বা হবেন, আসন্ন নির্বাচনে তারা আপাতত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না। তবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া একটি নিরবচ্ছিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন যদি কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করে, তবে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা ফের হালনাগাদ করা হবে।

নির্বাচনের সময়সূচি ও তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো তারিখ উল্লেখ করেননি আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচন আয়োজনে কমিশনের সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। তবে সুনির্দিষ্ট সময়সূচি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দ্রুততম সময়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে সচিব বলেন, স্থানীয় সরকারের কোন প্রতিষ্ঠান বা স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন) তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। সম্পূর্ণ নির্বাচনী তফসিল ও রূপরেখা স্পষ্ট হলেই কেন্দ্র সংখ্যা চূড়ান্ত করবে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

আপডেট: ০৪:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬