০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সার বিষয়ে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন - NewsLiveBD.com

সার বিষয়ে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ছবি সংগৃহীত

সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য ৩ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অপর দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, এ কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

সার বিষয়ে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

আপডেট: ০৩:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬