০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে জশনে জুলুস বুধবার : যেসব নির্দেশনা দিয়েছে সিএমপি  - NewsLiveBD.com

চট্টগ্রামে জশনে জুলুস বুধবার : যেসব নির্দেশনা দিয়েছে সিএমপি 

ছবি সংগৃহীত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম মহানগরীতে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অস্ত্র বহন নিষিদ্ধসহ বিশেষ দিকনির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা ও ট্রাফিক সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমপির অধ্যাদেশ মোতাবেক র‍্যালী ও মাহফিল চলাকালে সকল প্রকার অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার, কোনো মানুষ বা মূর্তি এবং কুশপুত্তলিকা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জশনে জুলুস উপলক্ষ্যে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মূল র‍্যালির রুট নির্ধারণ করে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৮টায় ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে র‍্যালিটি শুরু হবে। এরপর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেইট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস অতিক্রম করবে। পরে একই পথে ফিরে এসে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে সমবেত হয়ে মাহফিলে রূপ নেবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‍্যালি চলাকালীন সুরক্ষার স্বার্থে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে।

এ আদেশ র‍্যালি শুরু থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে জানিয়ে সিএমপি জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

চট্টগ্রামে জশনে জুলুস বুধবার : যেসব নির্দেশনা দিয়েছে সিএমপি 

আপডেট: ০৩:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬