০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের অভিনন্দন - NewsLiveBD.com

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের অভিনন্দন

ছবি সংগৃহীত

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই জয়ে সকল ক্রিকেটার, কোচিং স্টাফ ও ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র ৪ দিনে ৯ উইকেটের এই অবিস্মরণীয় জয় কেবল ঐতিহাসিক নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের নতুন এক স্বর্ণযুগের সূচনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে পুরো দল ব্যাটে-বলে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা ১৭ কোটি বাঙালিকে চরম গর্বিত ও আনন্দিত করেছে।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরবে।

বাংলাদেশ ক্রিকেট দলের অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। ক্রিকেট দলের অস্ট্রেলিয়া-বধ পুরো ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফের অভিনন্দন

আপডেট: ০৪:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬