০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ - NewsLiveBD.com

অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ

ছবি সংগৃহীত

ডারউইন টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। স্বাগতিকরা কোনোমতে দুই সেশন পার করলেও অলআউট হয়েছে দ্রুতই। তাদের ইনিংস থেমেছে ১৯৮ রানে। অস্ট্রেলিয়া খেলতে পেরেছে মাত্র ৫৩ ওভার।

প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ঢের এগিয়ে রয়েছে। অজিদের করা ১৯৮ রানের জবাবে প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাট করেছে টাইগাররা। মাত্র ১ উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ৯৬ রান। দিন শেষে ৩২ রানে তানজিদ হাসান ও ৩৫ রানে মুমিনুল হক অপরাজিত রয়েছেন। আর বাংলাদেশ পিছিয়ে রয়েছে ১০২ রানে।

উল্লেখ্য,  ২০০৩ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা ছিল একদমই তরুণদের মতো। ক্রিকেটবিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে  ওই বছর খালেদ মাহমুদ সুজনরা দুই ম্যাচ সিরিজের দুটোতেই হেরেছিল ইনিংস ব্যবধানে। সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারটা ইনিংস এবং ১৩২ রানে।

সে বছরের ১৮ জুলাই প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ। ব্যাটিংয়ে নেমে ম্যাকগ্রা-ব্রেট লিদের সামনে দিশেহারা হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, সেই সঙ্গে সুজনরা খেলতে পারেননি প্রথম দিনের দুই সেশনও।

মাত্র ৪২.২ ওভার ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সবকটি উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছিল মাত্র ৯৭ রান।

২৩ বছর পর যেন সেই প্রথম টেস্টের প্রথম দিনের প্রতিশোধই নিল বাংলাদেশ!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ

আপডেট: ০৪:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬