আল্লু অর্জুন দর্শককুল মোহিত করা দক্ষিণী অভিনেতা। তাঁর চাউনি, তাঁর কথা বলার ভঙ্গিমা থেকে অভিনয় সবকিছুতেই আলাদা সৌন্দর্য্য আছে। জনপ্রিয়তা? সেটি ‘পুষ্পা’ ছবির মাধ্যমেই সকলের জানা। মারকাটারি অ্যাকশন,দুর্দান্ত গান, ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪ সালে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। মাঝের তিন বছরে অনেকটাই পরিবর্তন এসেছে। আল্লুর জনপ্রিয়তাও তুঙ্গে। তিন বছরে নায়কের আয়ও বেড়েছে অনেকটাই।
জানেন কি ‘পুষ্পা ২’ ছবিতে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। টাকার অঙ্ক শুনলে চোখ রীতিমতো কপালে উঠবে। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা অভিনেতা এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন প্রায় ৩শ কোটি টাকা। এই তথ্য যদি সঠিক হয় তাহলে দক্ষিণী ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসাবে এক নম্বরে থাকবে আল্লুর নাম।
অবাক হওয়ার মতো ঘটনা হলো, মুক্তির আগেই কয়েকশো কোটি টাকা লাভ করেছিল ‘পুষ্পা ২’। প্রি-রিলিজ ব্যবসা থেকে এই ছবির আয় হয়েছে প্রায় ১০৮৫ কোটি টাকা। ‘পুষ্পা ২’ তৈরির বাজেট ছিল ৫০০ কোটি টাকা। শুধু প্রযোজক নয় ছবির লাভের কিছু অংশ পাবেন ‘পুষ্পা ২’ ছবির মুখ্য অভিনেতা।
বিনোদন ডেস্ক, নিউজ লাইভ 












