০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ডন  ও সামিরার সেই অন্তরঙ্গ ছবি, নেপথ্যে  কী? - NewsLiveBD.com

ডন  ও সামিরার সেই অন্তরঙ্গ ছবি, নেপথ্যে  কী?

‘অপরাধ চক্র’ নামক একটি ম্যাগাজিনে বহু বছর আগে প্রকাশ হয়েছিলো ছবিটি

অভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা। ছবির নারীকে সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে ছবিটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। সে সময় ছবির নেপথ্যের ঘটনা নিয়ে কথা বলেছিলেন সামিরা ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ।

সালমান শাহর মৃত্যুর পর সামিরা মোস্তাক ওয়াইজকে বিয়ে করেন। পরবর্তী সময়ে তাদের সেই দাম্পত্যেরও অবসান হয়। ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক দাবি করেন, ডনের পাশে থাকা নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা।

মোস্তাকের ভাষ্য অনুযায়ী, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। তিনি বলেন, সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি। ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা।

ছবিটির নেপথ্যের ঘটনা ব্যাখ্যা করে মোস্তাক ওয়াইজ আরও জানান, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা। শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে সেই ছবি নিয়ে বিভিন্ন সময় ডনের সঙ্গে মজা করতেন বলেও দাবি করেন মোস্তাক।

তবে ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবির কথাও জানিয়েছেন মোস্তাক। তার দাবি, একবার সামিরা ম্যাগাজিন পড়ার সময় সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে তার একটি ছবি তোলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডন ও সামিরার নামে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলো সম্পাদিত বলেও দাবি করেন মোস্তাক। তার বক্তব্য, এসব ছবির বেশির ভাগই ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে।

ভাইরাল ছবিকে ঘিরে তখন নিজের অবস্থানও তুলে ধরেছিলেন সামিরা। সামিরা বলেছিলেন, আমার একটি ছবি দেখিয়ে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ওর ভক্তরা না জেনে আমাকে ভুল বুঝছেন, অপবাদ দিচ্ছেন। তারা আসলে ইমনের ভালোবাসার মানুষকেই ছোট করছেন।

সামিরা আরও বলেছিলেন, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি সামিরার পা ছুঁয়ে সালাম করতেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের কথাও জানিয়েছিলেন তিনি। তার দাবি, এ বিষয়ে একাধিকবার গোয়েন্দা পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং প্রশাসনের জিজ্ঞাসাবাদেও সহযোগিতা করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়।

সালমান শাহর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগও তোলা হয়েছিল। একই সঙ্গে তার স্ত্রী সামিরাকে ঘিরেও বিভিন্ন সময়ে নানা ধরনের আলোচনা হয়েছে।

এর আগে ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন সালমান শাহ ও সামিরা। কয়েক বছরের দাম্পত্যের পর সালমান শাহর আকস্মিক মৃত্যু তাদের জীবনে গভীর শোকের অধ্যায় তৈরি করে। এরপরও সামিরাকে ঘিরে বিভিন্ন সময় নানা আলোচনা-সমালোচনা সামনে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

ডন  ও সামিরার সেই অন্তরঙ্গ ছবি, নেপথ্যে  কী?

আপডেট: ০২:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬