০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের পরমাণু বিদ্যুৎ - NewsLiveBD.com

আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের পরমাণু বিদ্যুৎ

ছবি সংগৃহীত

আগামী আগস্টের শেষ নাগাদ দেশের জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ওই সময়ের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের অর্থের অপচয় যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার অতীতের অসমাপ্ত ও চলমান প্রকল্পগুলো পর্যবেক্ষণ করে দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দায়িত্ব নেওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে।

তিনি বলেন, সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারব, ইনশাআল্লাহ। এটি অত্যন্ত বড় একটি প্রকল্প। রাশিয়ার বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞানীদের সঙ্গে দিন-রাত কাজ করছেন। এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আল্লাহ চাইলে আগস্টের শেষেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করব।

মন্ত্রী আরও বলেন, রূপপুর প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। ফলে প্রকল্পটি দ্রুত চালু করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, ২০২৮ সাল থেকে প্রকল্পের মূল ঋণ পরিশোধ শুরু হবে। বর্তমানে শুধু সুদ পরিশোধ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করা গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীতে নির্মিত ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সহযোগিতায় নির্মিত এ প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। এরইমধ্যে কেন্দ্রটির চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে এবং এটি বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের পরমাণু বিদ্যুৎ

আপডেট: ০১:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬