দলীয় কর্মসূচি বাস্তবায়ন সহ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে রাজপথে ধারাবাহিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদল নেতা মো. মাসুদ রানা। ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানা ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক এই সভাপতির দলীয় কর্মকাণ্ড পালনে দক্ষতার কারণে সম্প্রতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ত কার্যক্রম এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নেও নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে তিনি কর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন বলেও অনুসন্ধানে উঠে এসেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নির্দেশনা বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাসুদ রানাকে ধারাবাহিকভাবে মাঠে থাকতেও দেখা গেছে। যে কারণে মুগদা থানা যুবদলের আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে তাঁকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
স্থানীয় যুবদল নেতাকর্মীদের মতে, “মাসুদ রানা একজন ত্যাগী ও পরিশ্রমী সংগঠক। দীর্ঘদিন ধরে দলের জন্য নিরলসভাবে কাজ করছেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। দলের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং নিষ্ঠার কারণে তিনি সাধারণ সম্পাদক পদের জন্য যোগ্য দাবিদার বলে আমরা মনে করি।”
তাদের মতে, “মুগদা থানা যুবদলকে আরও সুসংগঠিত করতে মাসুদ রানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
দল তাঁর সাংগঠনিক অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে বলেও আশা করছেন তারা।
স্টাফ রিপোর্টার, নিউজ লাইভ 












