দেশের ভিভিআইপি সংসদীয় আসন খ্যাত নোয়াখালী-৫ এর নবনির্বাচিত সাংসদ মো. ফখরুল ইসলামকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন। এমপির অনুরোধে কোম্পানীগঞ্জ উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করানোর জন্য দুইজন মন্ত্রীকে নেয়ার উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ স্ট্যাটাস দিয়েছেন তিনি।
গতকাল (৪ মার্চ) বুধবার বিকেলে তিনি তার ফেসবুক আইডিতে এ স্ট্যাটাসটি দিয়েছেন।
বেলায়েত হোসেন স্বপন নোয়াখালী জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি খুবই পরিচিত ও প্রভাবশালী হিসেবে বিবেচিত হন।

তিনি তাঁর ফেসবুক পোস্টে যা লিখেছেন সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে আসছেন দুইজন মন্ত্রী। উদ্দেশ্য নদী ভাঙনের তাণ্ডব দেখা। যে নদী কেড়ে নিয়েছে হাজার মানুষের স্বপ্ন। ভিটেমাটি কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে লাখো মানুষকে। বেদনায় নীল হয়েছে তারা। ভাঙন রোধের উদ্যোগ নিয়ে দীর্ঘদিন তাদের চোখের অশ্রু মুছে দিতে পারেনি কেউ। কেউ শোনেনি চরপার্বতী, চরহাজারী, মুছাপুর, চরএলাহি ও চরফকিরা ইউনিয়নের মানুষের আর্তনাদ। কেউ শুনতে চায়নি। এরমধ্যেই অবতার হিসেবে আগমন ঘটলো মো. ফখরুল ইসলামের। হ্যাঁ আপনাদের খাদেম, আপনাদের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। যিনি ভোটের ফলাফলের রাত থেকেই ভাবছিলেন নদী ভাঙনের তাণ্ডব আপনাদের রক্ষা করা নিয়ে। আর দুচোখের পানি আপন মনে মুছতে মুছতে আল্লাহকে বলেছেন, আমাকে সহজ করে দাও। আমার চলাকে সহজ করে দাও। ছুটে গিয়েছেন নোয়াখালীর আরেক মানুষ আবদুল আউয়াল মিন্টু সাহেবের কাছে। ভোটের দিন রাতে আমি এবং ফখরুল ইসলাম সাহেব মিন্টু ভাইয়ের সাথে দেখা করি। তাঁকে শুনাই নদী তীরের অসহায় মানুষের কথা। স্লুইসগেট নির্মাণের কথা। অবশেষে আসলো মাহেন্দ্রক্ষণ, ফখরুল ইসলাম পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাহেবকে সচিবালয়ে গিয়ে শুধু বললেন, আমার এলাকা থেকে ঘুরে আসুন। দেখে আসুন অসহায় মানুষগুলোকে। মন্ত্রীও রাজি হয়ে গেলেন। আগামী ১০ মার্চ এক ঘণ্টার জন্য মুছাপুর যাবেন মন্ত্রী। এখন দেয়ার পালা আমাদের। দলমত নির্বিশেষে মুছাপুর যাবো সবাই। মন্ত্রীকে শোনাতে হবে। আমাদের কথা। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংসদ সদস্য ফখরুল ইসলামকে।”
নিউজ লাইভ/৫ মার্চ/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












