০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
যে চারটি ফল খেলে শীতকালে সুস্থ থাকা যাবে - NewsLiveBD.com

যে চারটি ফল খেলে শীতকালে সুস্থ থাকা যাবে

শীতকালে সুস্থ থাকতে হলে বেশি করে টক জাতীয় ফল খেতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম “আনন্দবাজার ” তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী শীতকালে রুক্ষতার পাশাপাশি অনেকেই সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়। এর বাইরেও শীতে ত্বকের জন্য বয়ে আনে নানা ধরনের সমস্যা। কমে যায় রোগ প্রতিরোধক্ষমতা।

চলুন জেনে নেয়া যাক কী কী ফল খেতে হবে–

১. কমলালেবু: শীতে সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কমলালেবুর কার্যকারিতা ভীষণ। বিটা ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ কমলালেবু সর্দি-কাশি এবং নানা সংক্রমণ বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে কার্যকরী। হজম শক্তি বাড়াতেও এই ফল বেশ উপকারী। কমলালেবুতে আছে ভিটামিন সি ও ক্যালসিয়াম। হাড় এবং দাঁতের যত্ন নিতে এই দুই উপকরণ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২. জলপাই: জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং সি। শীতকালীন ঠান্ডা লাগা, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা তাড়াতেও এই ফল ভীষণ কার্যকরী। সেই সঙ্গে বাতের ব্যথা, হাঁপানি উপশমেও জলপাই দারুণ কার্যকরী।

৩. আমলকী: চুল থেকে ত্বক যত্নে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ আমলকী সত্যিই ভীষণ কার্যকরী। শীতকালে রোজকার ডায়েটে একটি করে আমলকী রাখতে পারেন। অনেক সমস্যার সমাধান পাবেন। শীতকালে রোগবালাই লেগেই রয়েছে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে আমলকীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

৪. বরই: ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ কুল হজমের জন্য খুবই ভালো। বরইয়ে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামসহ নানা প্রয়োজনীয় উপাদান।

নিউজলাইভ/২১জানুয়ারি/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাশিয়ায় খলিলুর-ল্যাভরভের দ্বিপক্ষীয় বৈঠক আজ, যেসব বিষয় আলোচনা হবে

যে চারটি ফল খেলে শীতকালে সুস্থ থাকা যাবে

আপডেট: ০১:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬