১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ প্রতীক বরাদ্দ, নির্বাচনি প্রচারণা শুরু আগামীকাল   - NewsLiveBD.com

আজ প্রতীক বরাদ্দ, নির্বাচনি প্রচারণা শুরু আগামীকাল  

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করতে হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে প্রকাশ করা হবে।

নিউজলাইভ/২১জানুয়ারি/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

আজ প্রতীক বরাদ্দ, নির্বাচনি প্রচারণা শুরু আগামীকাল  

আপডেট: ১১:৫৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬