রাজধানী ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে গুলি করার ঘটনার জের ধরে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোন সন্ত্রাসী কিংবা অপরাধী যাতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে না পারে এ জন্য সীমান্তে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্ট বসিয়ে বিশেষ এই টহল পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যাতে সীমান্ত কিংবা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ওই ঘটনার পর থেকে ৫৫ বিজিবি অধীনস্থ ১৬টি বিওপি নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।
উল্লেখ্য, ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার প্রায় ১০৩ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের পার্শ্ববর্তী দেশে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
নিউজ লাইভ/১৫ডিসেম্বর/পিএস
জেলা প্রতিনিধি (সিলেট,) নিউজ লাইভ 












