০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ঢাকায় চোখ রাঙাচ্ছে শীত, ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা - NewsLiveBD.com

ঢাকায় চোখ রাঙাচ্ছে শীত, ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় চোখ রাঙাতে শুরু করেছে শীত। গভীর রাত থেকে কুয়াশার চাদরে ঢেকে যেতে থাকে। সঙ্গে হালকা ঠান্ডা বাতাস পরিবেশকে আরও শীতল করে তুলছে। ভোর  বেলায় ঘাসের ডগায় দেখা মিলছে শিশিরের। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। ধীর ধীরে কাবু হয়ে উঠছে ছিন্নমুল মানুষগুলো। অনেককেই হালকা কম্বল মুড়ি দিয়ে রাস্তার ধারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। এদিকে শীতকে ঘিরে জমে উঠেছে ঢাকার বিভিন্ন মার্কেট। বিক্রি বেড়েছে শীত পোশাকের।  শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।

আজ (১১ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো এলাকাভেদে কম-বেশি কুয়াশার উপস্থিতি। যা গত কয়েক দিনের তুলনায় বেশি শীতল অনুভূতি এনে দিয়েছে। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, সকাল থেকে দিনের আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে। এসময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শীত ঘিরে শুরু হয়েছে পিঠা-পুলির উৎসব। হাট-বাজারগুলোতে বিকেল হলেই হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। আর ফুটপাতের এসব দোকানে ভীড় করছেন জমাচ্ছেন ভোজন রসিকরা।

নিউজ লাইভ/১১ডিসেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকায় চোখ রাঙাচ্ছে শীত, ১৬ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

আপডেট: ০৪:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫