১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাহিদুল হাসান হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার  - NewsLiveBD.com

জাহিদুল হাসান হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার 

ডিআইজি জাহিদুল হাসান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ডিআইজি জাহিদুল হাসানই হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

আর কেএমপির বর্তমান কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হবে। চলতি সপ্তাহের যেকোনো দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে। দাবি করা হয়, তিনি ‘বিএনপি পরিবারের সন্তান’, কারণ তাঁর ভাই হাসিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। এই পারিবারিক পরিচয়ের কারণে জাহিদুল হাসানের ‘কপাল পুড়েছিল’।

এদিকে পদোন্নতি বঞ্চিত জুলফিকার আলী হায়দারকে গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একইবছরের ৩ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দারকে কেএমপি কমিশনার প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে (২৭শে আগস্ট) তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলকঅবসরে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাহিদুল হাসান হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার 

আপডেট: ০৩:২৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫