১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ ইসি সচিবের - NewsLiveBD.com

তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ ইসি সচিবের

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ অনুরোধ করেন তিনি।

আখতার আহমেদ বলেন, তফসিলের বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানালে নানা হিসাব-নিকাশ করে নিজ ইচ্ছায় ও দায়িত্বে তারিখ জানাচ্ছেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল হতে পারে। কেউ কেউ আবার ফেব্রুয়ারিতে ভোটের তারিখও প্রকাশ করছেন।

এদিকে, আগামী সংসদ নির্বাচনের তফসিল সংক্রান্ত বিষয়ে আগামী রবিবার আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি।

নিউজলাইভ/০৬ ডিসেম্বর/ পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

তফসিল নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ ইসি সচিবের

আপডেট: ০৮:০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫