সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন।
শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি। তবে নিয়মিত ছিলেন না। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন
নিউজলাইভ/০৬ ডিসেম্বর/ পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












