১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
রাজধানীতে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে - NewsLiveBD.com
বাড়ছে শীতের পোশাকের চাহিদা

রাজধানীতে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা

শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে রাজধানীবাসী। ভোর হলেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ঢাকা নগরী। গাছের পাতায় দেখা মিলছে ‘শিশির দানা’। দিন গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। আর শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের পোশাকের চাহিদাও।

এদিকে শীতকে ঘিরে রমরমা হয়ে উঠছে ফুটপাতের ভাসমান দোকান গুলো। ধীরে ধীরে বাড়ছে পিঠা বিক্রি। বিকেল হলেই শীতের হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসছেন দোকানিরা। আর গরম গরম পিঠা খেতে ফুটপাতের এসব দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাদের দেয়া তথ্যমতে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক।

বুধবার (৩ ডিসেম্বর) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে মোটামুটি শুষ্ক। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের পোশাকের চাহিদা বাড়ছে রাজধানীসহ দেশেরে বিভিন্ন জেলায়। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে।

নিউজলাইভ/০৩ডিসেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাড়ছে শীতের পোশাকের চাহিদা

রাজধানীতে শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

আপডেট: ১২:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫