খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন। একাত্তরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আর বিগত ৫৫ বছরে সেই স্বাধীনতা রক্ষায় বারবার ভূমিকা রেখেছেন আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন।
কথাগুলো বলেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের ধানের শীষের প্রার্থী ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
সোমবার (১ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নোয়াখালী-৫ আসনের জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর তা রক্ষা করেছেন তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মো. ফখরুল ইসলাম বলেন, ‘একাত্তরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছেন। আর বিগত ৫৫ বছরে সেই স্বাধীনতা রক্ষায় বারবার ভূমিকা রেখেছেন আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন।’
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের অচিরেই দেশে ফিরে আসবে। আগামি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।’
এর আগে এক মতবিনিময় সভায় চট্টগ্রামস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুশফিকুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সল, শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় যুগ্মসম্পাদক আনোয়ারুল আজিম স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জহির উদ্দিন সেলিম, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, চট্টগ্রামস্থ কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সহসভাপতি আবুল কাশেম বাবুল, আবু মো. রহিম উল্যাহ, সাধারণ সম্পাদক মো. জাহান উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহিরুল ইসলাম মাসুদ, চট্টগ্রামস্থ কবিরহাট উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
নিউজ লাইভ/০২ডিসেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 












