দীর্ঘ প্রায় এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম শুরু হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বহুল প্রতীক্ষিত এই নিলাম অনুষ্ঠান শুরু হয়।
এদিন রবিবার বিকেল ৪টায় শুরু হয়েছে বিপিএলের ১২তম আসরের নিলাম। এর আগে বিকেল ৩টায় শুরুর সময় নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে তা এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়।
নিলাম পদ্ধতি ফিরে আসায় ক্রিকেট প্রেমীদের মাঝে উত্তাপ এবার আরও বেড়ে গেছে। আর নিলামের মাধ্যমে দলগুলো খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।
প্রথম দুই আসরে নিলাম থাকলেও এরপর বহু বছর ধরে ড্রাফট পদ্ধতিতে দল গঠনের প্রক্রিয়া চলেছিল। এবার সেই পুরোনো উত্তেজনাকর পদ্ধতি ফিরিয়ে আনায় সমর্থকদের আগ্রহ ও উচ্ছ্বাস নতুন করে বাড়িয়েছে।
এবারের নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে হবে বাধ্যতামূলকভাবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ রাখতে পারবে।
স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নির্দেশনা। নিলাম থেকে কমপক্ষে ১২ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় কিনতে হবে প্রতিটি দলকে। নির্ধারিত ক্যাটাগরি থেকে কিনতে হবে খেলোয়াড়-‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ থেকে কমপক্ষে ছয়জন এবং ‘ই’ ও ‘এফ’ থেকে কমপক্ষে চারজন। এছাড়া বিদেশি তালিকা থেকেও কমপক্ষে দুইজন খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে।
নিউজ লাইভ/১ ডিসেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 
























